| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইয়ের শিকার যুবক, ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৩:৫৫:২৫:পূর্বাহ্ন  |  ১৭৬৫৬০৫ বার পঠিত
মেট্রো স্টেশনের নিচে ছিনতাইয়ের শিকার যুবক, ভিডিও ভাইরাল
ছবির ক্যাপশন: মেট্রো স্টেশনের নিচে ছিনতাইয়ের শিকার যুবক, ভিডিও ভাইরাল

রিপোর্টার্স২৪ ডেস্ক

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে আল-আমিন রানা নামে এক যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। অস্ত্রের মুখে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সংঘটিতে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রানা রাজধানীর নিকুঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়। ওই দিন অফিস শেষে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

ভিডিওতে দেখা যায়, মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে মোবাইল ফোন হাতে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। তাঁর পেছনে আরও তিনজন হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছনের তিনজন দৌড়ে তাঁর আগে গিয়ে গতিরোধ করেন। ধস্তাধস্তি করে রানার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 

রানা বলেন, ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে আইফোনটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। 

ঘটনার ওই রাতেই পল্লবী থানায় লিখিত দেন ভুক্তভোগী। তবে পুলিশের দিক থেকে কোনো সাড়া পাননি না বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি নিজেই ঘটনাস্থলের পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত কর্মকর্তা জয় দাশকে দেখান। গতকাল সকালে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে রানাকে জানানো হয়, তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

এসআই জয় দাশ জানান, পল্লবী এলাকা খুবই জনবহুল। তারা অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছেন। এর মধ্যে কিছু ঘটনা ঘটে যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪