| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেবেন অর্থ উপদেষ্টা: আইএসপিআর

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১০:২৩:৩৫:পূর্বাহ্ন  |  ১৭৬৩৭২৭ বার পঠিত
আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেবেন অর্থ উপদেষ্টা:  আইএসপিআর
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করছে সরকার। 

আগামী বৃহস্পতিবার (২৯ মে) এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেবেন।

মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে ২৯ মে সকাল ৬টা ১৫ মিনিটে ‘শান্তিরক্ষী দৌড়/র‌্যালি-২০২৫’ এবং বেলা ১১টায় অর্থ উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করা হবে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪