| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণদের সঙ্গে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১৩:২৮:১৩:অপরাহ্ন  |  ১৭৬৩৪৯২ বার পঠিত
তরুণদের সঙ্গে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক
ছবির ক্যাপশন: ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার: ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক জানান, দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে এবং খালের দুইপাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, তরুণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে সবুজায়ন করা হবে এবং উত্তরা দিয়াবাড়ি ও পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিক করে গড়ে তোলা হবে। এছাড়া ঢাকা বিমানবন্দরের পার্শ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।

মোহাম্মদ এজাজ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের তরুণদের সচেতন হতে হবে। তরুণদের প্রচেষ্টায় এ শহরের চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে আরো নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোমসহ একশত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪