| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১৬:০৬:০৭:অপরাহ্ন  |  ১৭২৩৬০০ বার পঠিত
দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা
ছবির ক্যাপশন: দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা

সিনিয়র রিপোর্টার : 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে (২৮ মে) বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। আগামীকাল সকাল থেকে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্ধিষ্টকালের জন্য বন্ধ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪