| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২০:০৫:৪০:অপরাহ্ন  |  ৩১০০০৯ বার পঠিত
পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বাধায় তা বন্ধ হয়ে গেছে। এতে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার মধ্যে পাঁচবিবির কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা চালায়।

বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখে তা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।

গত বছরের ১৯ অক্টোবর এবং এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে কাঁটাতারের বেড়া দিলে বিজিবি এতে বাধা দেয়।

এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে ২০ ফুট দূরে কাঁটাতারের বেড়া স্থাপন করে তারা।

জয়পুরহাট ২০ বিজিবির সহকারী পরিচালক মো. ইমরান হাসান জানান, বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪