| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২০:৫৮:০৪:অপরাহ্ন  |  ১০৭৫৭৪০ বার পঠিত
দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার করাদের মধ্যে ৪ শিশু, ৫ নারী ও ৫ পুরুষ রয়েছেন। হিন্দি ভাষায় কথা বলায় তাদের ভারতীয় নাগরিক হিসেবে ধারণা করা হচ্ছে এবং তারা নিজেও নিজেদের ভারতের নাগরিক দাবি করেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, শুক্রবার রাতে দর্শনা বাসস্ট্যান্ডের কাছে তাদের অসহায় অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়রা খাবার, কম্বল ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন। পরে সংবাদ মাধ্যমে খবর পেয়ে বিজিবি তাদের উদ্ধার করে।

তাদের কাছ থেকে নাগরিকত্ব যাচাইয়ের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বিজিবি তাদের পরিচয় যাচাইয়ের পর থানায় হস্তান্তর করবে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তারা জানিয়েছে, ওড়িশায় তাদের বাড়ি এবং সরকারি জায়গায় থাকতেন। আগে পুলিশ হেফাজতে ছিলেন এবং কিছুদিন জেলে রাখা হয়েছিল। পরে বিএসএফের কাছে হস্তান্তর করা হলে তারা বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। বিজিবি বিএসএফের সঙ্গে সমঝোতা করতে পারলে ফেরত পাঠানো হবে, না হলে আদালতের মাধ্যমে চালান করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪