| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগ থানার পরিচয়ে অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০১:২২:৫৬:পূর্বাহ্ন  |  ১০৭৩৭০৯ বার পঠিত
তুরাগ থানার পরিচয়ে অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মো. আশরাফুল (৫৫) নামের এক ব্যক্তিকে রাজধানীর তুরাগ থানার পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর ধৌড় বেরিবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি মো. আশরাফুলকে তুলে নিয়ে যায়। তারা নিজেদের তুরাগ থানা পুলিশের সদস্য পরিচয় দেয় বলে দাবি পরিবারের।

স্বজনদের ভাষ্য, ঘটনার পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মো. আশরাফুলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই রাতে কিংবা ওই ঘটনায় তুরাগ থানার পক্ষ থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তুরাগ থানা জড়িত নয় বলেও তিনি দাবি করেন।

এদিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মো. আশরাফুলের মেজো ছেলে হেদায়েত উল্লাহ বলেন, আমার বাবাকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা আশরাফুলের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪