| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০৪:৫৫:৪১:পূর্বাহ্ন  |  ৩৪৬৪৩২ বার পঠিত
মাদারীপুরে প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে হত্যা মামলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা গ্রেফতার লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। গ্রেফতার  যুগল লখন্ডা এলাকার চিত্র রঞ্জন তালুকদারের ছেলে। সে ওই বিদ্যালয়ে ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শান্তিপ্রিয় একজন শিক্ষককে রাজধানী ঢাকার যাত্রবাড়ি এলাকায় ঘটে যাওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। যা শিক্ষক সমাজের জন্য অশুভ সংকেত। তাই তদন্তপূর্বক প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানান এলাকাবাসী। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক একটি হত্যা মামলায় যুগল তালুকদারকে গ্রেফতার করা হয়। তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪