| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা নদীতে আবার লঞ্চ দুর্ঘটনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১১:১৭:৩৫:পূর্বাহ্ন  |  ৩০৮১৫৪ বার পঠিত
পদ্মা নদীতে আবার লঞ্চ দুর্ঘটনা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজে ধাক্কা লেগে অন্য একটি লঞ্চের দোতলার বাম পা‌শের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। র‌বিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ‘সকাল ৯টার দিকে লঞ্চটি পদ্মা নদী পার হচ্ছিল। তীরের কাছে একটি মালবাহী ছোট জাহাজ নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে পাননি। একপর্যায়ে নোঙর করা জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে।

এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদির দিকে যাত্রা অব্যাহত রাখে।

এর আগে গত বৃহস্পতিবার ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪