বেনাপোল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে আরও ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের দুই দিন আগে শনিবার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন— যশোর-১ (শার্শা) আসনে বিএনপির আবুল হাসান জহির ও ওসমান গণি, জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং খেলাফত মজলিসের প্রার্থী নাজিম উদ্দিন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিডিপির প্রার্থী জয়নাল আবেদীন। যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, জেএসডির প্রার্থী আবু মুছা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। যশোর-৫ (মণিরামপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল করিম এবং যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শহিদ হোসেন।
রিপোর্টার্স২৪/এসএন