| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৪:২৩:৪০:অপরাহ্ন  |  ১০৫২৮৬৪ বার পঠিত
যশোরে যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছেন—এমন অভিযোগে রোববার সকাল থেকে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নি)। তিনি গিয়ে নেতাকর্মী ও স্বজনদের আশ্বস্ত করেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে রাসেল হোসেন নিখোঁজ হন। এরপর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাসেল হোসেন একজন পরিচিত রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও তার নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না।

এদিকে, অবরোধের কারণে রোববার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা রাসেল হোসেনকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে অনড় অবস্থান নেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহাজালাল আলম বলেন, সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ ছিল। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪