| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়ন: ইতালিতে গ্রেপ্তার ৯

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৬:১৪:৩২:অপরাহ্ন  |  ৩০৭৪২৫ বার পঠিত
দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়ন: ইতালিতে গ্রেপ্তার ৯
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে দাতব্য সংস্থার আড়ালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেরোরিজম ইউনিট যৌথভাবে অংশ নেয়।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়ারা ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে যুক্ত এবং তাদের অর্থ জোগানে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রসিকিউটরদের দাবি, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগ্রহ করা প্রায় ৭ মিলিয়ন ইউরো (প্রায় ৮.২৪ মিলিয়ন মার্কিন ডলার) হামাস-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অভিযানের সময় ৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে পুলিশ।

সন্দেহজনক আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত শুরু হয়। পরে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় তদন্ত বিস্তৃত করা হয়। পুরো তদন্ত প্রক্রিয়াটি সমন্বয় করে ইইউর বিচারিক সংস্থা ইউরোজাস্ট।

এই অভিযানের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, এটি একটি জটিল ও গুরুত্বপূর্ণ অভিযান, যার মাধ্যমে তথাকথিত দাতব্য সংস্থার আড়ালে সন্ত্রাসী অর্থায়নের বিষয়টি উন্মোচিত হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সমর্থন দেওয়ার পর ইতালিতে একাধিক বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি অভিযানে সেখানে এ পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪