| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৬:৪০:৪২:অপরাহ্ন  |  ১০৩৫১৮১ বার পঠিত
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় সাইনবোর্ড এলাকায় ঢাকার প্রবেশপথে ছাত্রজনতার ব্যানারে নেতারা এ অবরোধ করেন। সড়কের দুই পাশেই বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়।

অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘যদি চাও মুক্তি, ছাড়ো ভারত-প্রীতি’, ‘সাঈদ থেকে হাদি, আজাদী আজাদী’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’—স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এই অবরোধে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য আমিনুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলার সমন্বয়কারী জাবেদ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, জারিফ কামরান অনন্ত, ছাত্রশক্তির সংগঠক নাজমুল হাসান, জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন এবং মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হৃদয় ভুঁইয়া প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪