| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ডা. বাচ্চু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:১৪:৪৬:অপরাহ্ন  |  ১০৩৩৫৯০ বার পঠিত
গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ডা. বাচ্চু

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকেলে শ্রীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. বাচ্চু বলেন, বিএনপি সবসময় নির্বাচনী আচরণবিধি ও আইন মেনে চলায় বিশ্বাসী এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি দাবি করেন, এ দাবিতে গত ১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামে বিএনপির চার হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এবং প্রায় ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, দল শতভাগ আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে এবং দেশের জনগণ তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, বিএনপি নেতা মাহফুল হাসান হান্নানসহ দলীয় নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪