| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে টিসিবির পণ্য মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ, আটক ২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:২৫:২৩:অপরাহ্ন  |  ১৮০৯৯৯০ বার পঠিত
শেরপুরে টিসিবির পণ্য মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ, আটক ২

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ডিলারসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন—নকলা উপজেলার সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে ও টিসিবি ডিলার মো. শহিদুল ইসলাম এবং পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে, কাঁচামালের আড়তদার মো. বেলায়েত হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, টিসিবি ডিলার শহিদুল ইসলাম অধিক মুনাফার আশায় তার পরিচিত আড়তদার বেলায়েত হোসেনের মালিকানাধীন গুদামে পণ্যগুলো মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার ভোজ্যতেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় সেনাবাহিনী ও নকলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত টিসিবি পণ্য জব্দ করা হয়েছে এবং আটক দু’জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪