| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় আল আমিন যুব সঞ্চয়ী সংস্থার গ্রাহক সমাবেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৪৪:৪২:অপরাহ্ন  |  ১০৩৩৫২৬ বার পঠিত
ভাঙ্গায় আল আমিন যুব সঞ্চয়ী সংস্থার গ্রাহক সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আল আমিন যুব সঞ্চয়ী সংস্থার গ্রাহক সমাবেশ শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয় ভাঙ্গা উপজেলা অফিসে অনুষ্ঠিত হয়েছে। এসময় পবিত্র কোরান তেলায়তের মধ্যে দিয়ে গ্রাহক সমাবেশ শুরু হয়। গ্রাহক সমাবেশে উপলক্ষে আল আমিন যুব সঞ্চয় সংস্থার শত শত নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবাসয়ী কাওসার ভূঁইয়া।

গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন, আল আমিন যুব সঞ্চয় সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন, আইন উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ, ম্যানাজার হাফিজুর রহমান, মার্কেটিং অফিসার কামরুল আহসান প্রমুখ।

গ্রাহক সমাবেশে উপস্থিত সদস্যদের জন্য কুপনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ১৫ জনকে শুভেচ্ছা প্রদান করেন আল আমিন যুব সঞ্চয় সংস্থার চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি ফরহাদ হোসেন।

আল আমিন যুব সঞ্চয়ী সংস্থার গ্রাহক সমাবেশে বক্তব্য চেয়ারম্যান আল আমিন বলেন, ইসলাম ধর্মীয় বিশ্বাসের সাথে আমরা আমাদের সংস্থা পরিচালনা করে আসছি। শরীয়া ভিত্তিতে আমরা লভ্যাংশ নিয়ে আপনাদের সেবা দিয়ে আসছি। ইনশাআল্লাহ লাভের দৃষ্টিতে নয় সাধারণ জনগণের সেবা দিতে আমরা এবং আমাদের প্রতিষ্ঠান বদ্ধপরিকর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪