| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে ভাটা বন্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৫২:০১:অপরাহ্ন  |  ১০৩৩৮০০ বার পঠিত
মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে ভাটা বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: সাটুরিয়া ও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে রবিবার (২৮ ডিসেম্বর) অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে সাটুরিয়ার ফৌজিয়া ব্রিক্স ও সদরের হাজী ব্রিক্সের চিমনি গুঁড়িয়ে ভাটা বন্ধ করা হয়।

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে আরও তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেছার। জেলা পুলিশ ও র‍্যাব সার্বিক সহযোগিতা করেছে। কর্মকর্তারা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪