| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে বৈষম্যবিরোধীর সাবেক দুই ছাত্র নেতাকে পিটুনি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২২:৩৩:১৯:অপরাহ্ন  |  122734 বার পঠিত
ফরিদপুরে বৈষম্যবিরোধীর সাবেক দুই ছাত্র নেতাকে পিটুনি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন,সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুম। সোহেল রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক। আরিয়ান ইসলাম একই আন্দোলনের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে চরকমলাপুর এলাকায় হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজন করা অনুষ্ঠানে ইমাম মোহাম্মদ হোসাইন সেলিমের বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছিল। এ সময় কিছু ব্যক্তি বক্তব্যে বাধা দিলে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে সোহেল ও আরিয়ান আহত হন।

হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম জানিয়েছেন, পুলিশের অনুমতি নিয়ে ইমামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। আমাদের ওপর হামলা হলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শঙ্কা আছে, এনসিপি তাদের অফিসে হামলা করতে পারে।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র কাজী জেবা তাহসিন বলেন,দুই ছাত্রনেতার ওপর হামলা করেছে হেযবুত তাওহীদ। এটি একটি নিষিদ্ধ সংগঠন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই দলের সদস্যরা ফিরে এলে বিস্তারিত তথ্য জানা যাবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪