| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধীর সাবেক ছাত্রনেতাকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২৩:২৫:৫৪:অপরাহ্ন  |  122520 বার পঠিত
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধীর সাবেক ছাত্রনেতাকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আব্দুর রহমান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান চৌরাস্তা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন। এই সময় সামনে ও পেছন থেকে কতিপয় যুবক চাপাতি ও চাকু দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যালে ভর্তি করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সোহাগ জানান, বিকেলে আব্দুর রহমান প্রাইভেট পড়তে গিয়েছিলেন। হাসপাতালে ফোনে খবর পেয়ে গিয়ে দেখেন তাকে কোপানো হয়েছে। তিনি বলেন, কারা এবং কেন তাকে মেরেছে তা আমরা বলতে পারছি না।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, হত্যার ঘটনায় ইতোমধ্যেই একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যার কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪