| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের চার আসনে ৪১ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ০১:২৪:০৯:পূর্বাহ্ন  |  ১০৫৩১৯১ বার পঠিত
বাগেরহাটের চার আসনে ৪১ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাট-১ আসনে ১৫ জন, বাগেরহাট-২ আসনে ৮ জন, বাগেরহাট-৩ আসনে ৯ জন এবং বাগেরহাট-৪ আসনে ৯ জন প্রার্থী ইতোমধ্যে জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত মুখের পাশাপাশি স্থানীয়ভাবে কম পরিচিত ও জনসংযোগহীন প্রার্থীও রয়েছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ কেবল নামমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার জানান, চার আসনেই বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, জাসদ (রব), এনসিপি, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত যিনি চূড়ান্ত প্রার্থী হবেন, দল তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪