নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ও নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা এগারোটায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য এম. এম. সিরাজুল মামুন মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির আহমেদ, মোহাম্মদ শাহ আলম, বন্দর থানার সভাপতি আবুল কাসেম এবং সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস আহমাদ।
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার সভাপতি হাফেজ আহমাদ আলী, সদর থানার সভাপতি আব্দুল কাইয়ুম, মহানগরের সহ-সভাপতি শামীম ভূঁইয়া এবং ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল।
এ সময় জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইনও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন