শেরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার দুপুর সোয়া একটায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলীসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন