ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে এবি পার্টির (ঈগল প্রতীক) মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মো. মতিয়ার রহমান।
মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, সোমবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের কাছে তিনি দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
মনোনয়নপত্র দাখিলের সময় এবি পার্টির প্রার্থী এ্যাডভোকেট মো. মতিয়ার রহমানের সঙ্গে শৈলকুপা এবি পার্টির আহ্বায়ক শাহিন হোসেন, যুগ্ম আহ্বায়ক তাসের আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ডাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে এমপি প্রার্থী এ্যাডভোকেট মো. মতিয়ার রহমান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি শৈলকুপা আসন থেকে জয়যুক্ত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানান।
রিপোর্টার্স২৪/এসএন