| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:১০:৫১:অপরাহ্ন  |  121410 বার পঠিত
খাগড়াছড়িতে এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) প্রার্থী হিসেবে মনোনীত হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মনজিলা সুলতানা ঝুমা।

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে মনজিলা সুলতানা ঝুমা উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

তিনি জানান, গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও তার আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়ে তিনি ফেসবুক পোস্টে লেখেন, “এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে শাপলা কলি মার্কা নিয়ে আমাকে মনোনীত করা হয়। ২৪ তারিখে আমার পক্ষে দলের জেলা আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছেন। আগামীকাল জমা দেওয়ার শেষ দিন। আজ প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪