| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়নপত্র জমা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৪২:১২:পূর্বাহ্ন  |  ১৭৫৫২১৫ বার পঠিত
রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়নপত্র জমা

রাঙ্গামাটি প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।সোমবার দুপুর পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিন সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদ মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুরে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তার মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে রোববার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আবু বক্কর সিদ্দিক এবং জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা হলেন বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান (বিকল্প প্রার্থী তার সহধর্মিণী মৈত্রী চাকমা), জামায়াতের অ্যাডভোকেট মোখতার আহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রিয় চাকমা, খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির অশোক তালুকদার, জাকের পার্টির আবদুল হক মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) জসিম উদ্দীন, গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা এবং স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা ও পহেল চাকমা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪