| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৫৫:২৩:পূর্বাহ্ন  |  ১৭৫৫১৩৪ বার পঠিত
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে গত ২৭ সেপ্টেম্বর এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় যেসব পরিবার ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে তৃতীয় দফায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে খাগড়াছড়ি স্বনির্ভর বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

এ সময় ৭ জন আহতকে ১০ হাজার টাকা করে এবং ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৩৫টি পরিবারকে ৬ লাখ ৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাই কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪