শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিদের নিকট মনোনয়নপত্র জমা দেন মাগুরা ও শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাবলু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিদ নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ধারণা দেন এবং পরবর্তীতে এ বিষয়ে প্রার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান।
রিপোর্টার্স২৪/এসএন