| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৭:৩৪:৩০:অপরাহ্ন  |  118462 বার পঠিত
ভাঙ্গায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান এবং জামায়াতে ইসলামী তথা ১২ দলীয় জোটের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল আরা তীন সোফিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া নির্বাচন কমিশন থেকে জারিকৃত নির্দেশনা মোতাবেক কোনো প্রার্থীর সঙ্গে পাঁচজনের অধিক কেউ মনোনয়ন দাখিলে উপস্থিত থাকতে পারবেন না। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রার্থীর সঙ্গে বেগম জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, এ কে কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা উপস্থিত ছিলেন।

এছাড়াও ১২ দলীয় জোটের পক্ষে মাওলানা সরোয়ার হোসাইন বিকেল ৩টা ৪০ মিনিটে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ ভাঙ্গা পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেন এবং এনসিপির সমন্বয়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪