ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও নতুন নিবন্ধিত দলগুলোর প্রার্থীরাও এবার বেশ তৎপর দেখা যাচ্ছে।
বিএনপি: মো. আব্দুস সালাম
জামায়াতে ইসলামী: মো. আব্দুল হাকিম
জাতীয় পার্টি: নূরুন নাহার বেগম
গণ অধিকার পরিষদ: মো. ফারুক হোসেন
এবি পার্টি: মো. নাহিদ-রানা
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ রেজাউল করিম
স্বতন্ত্র: মো. জুলফিকার মর্তুজা চৌধুরী
বড় জোটগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থী ও নতুন দলগুলো এই আসনে ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল)
পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটাররা এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন। প্রার্থীরা হলেন—
বিএনপি: মো. জাহিদুর রহমান
জামায়াতে ইসলামী: মো. মিজানুর রহমান
জাতীয় পার্টি: হাফিজ উদ্দিন আহম্মেদ
সিপিবি: প্রভাত সমীর শাহজাহান আলম
গণ অধিকার পরিষদ: মো. মামুনুর রশিদ মামুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আল আমিন
মুসলিম লীগ: এস. এম. খলিলুর রহমান সরকার
বিএমজেপি: কমলা কান্ত রায়
বাংলাদেশ সুপ্রিম পার্টি: মো. আবুল কালাম আজাদ
স্বতন্ত্র: মোছা. আশা মনি
স্থানীয় ভোটারদের মতে, ঠাকুরগাঁওয়ের আসনগুলোতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে। তবে জাতীয় পার্টি ও অন্যান্য ইসলামি দলগুলো নিজেদের ভোটব্যাংক ধরে রাখতে মরিয়া। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।
রিপোর্টার্স২৪/এসএন