| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৮:২৮:১২:অপরাহ্ন  |  141386 বার পঠিত
চরভদ্রাসনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে সোমবার সকাল সাড়ে ১১টায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা (ডিসেম্বর, ২০২৫ খ্রি.) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক আবুল কালাম, লিয়াকত আলী লাভলু ও আব্দুস ছালাম মোল্যা প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার প্রমুখ।

সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, বখাটেপনা ও যানজট রোধকল্পে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পদ্মা নদীর বিভিন্ন ঘাটে নাব্যতা সংকটের কারণে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪