| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৮:৪০:৫১:অপরাহ্ন  |  ১০৫০৪৭৪ বার পঠিত
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন

নড়াইল প্রতিনিধি: সদর উপজেলার একাংশ ও কালিয়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন।


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. আবদুল ছালাম।


উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেনের এই সিদ্ধান্তে এলাকায় রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪