| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:০৯:৩৯:অপরাহ্ন  |  141528 বার পঠিত
ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবদুল আউয়াল মিন্টু

ফেনি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার মনিরা হকের কাছে ওই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

পরে আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, আজ আমার মনোনয়নপত্র জমা দিলাম। আশা করছি, ফেনী-৩ আসনের জনগণ উন্নয়নের পক্ষে ধানের শীষে ভোট দেবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪