| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা চলবে: সাবেক প্রতিমন্ত্রী মিলন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:২৪:২৩:অপরাহ্ন  |  ৩১৯২১০ বার পঠিত
নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা চলবে: সাবেক প্রতিমন্ত্রী মিলন

চাঁদপুর প্রতিনিধি: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অপচেষ্টা চলবে এবং ইতোমধ্যেই চলছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কারণ ইতোমধ্যেই হাদিকে হত্যার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা ঘরে বসে নেই। বিষয়টি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে গণমাধ্যমও সজাগ ও সতর্ক থাকতে হবে।”

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিজের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এবারের নির্বাচনে আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সবাইই যোগ্য প্রার্থী। কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমি মনে করি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে।”

মিলন বলেন, “যখন আমি সরকারে দায়িত্ব পালন করেছি, তখন চাঁদপুরের বিভিন্ন উন্নয়নে কাজ করেছি। দায়িত্ব পেলে আগামীতেও কর্মমুখী শিক্ষার উন্নয়নে কাজ করবো। কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে জাতিকে সারা বিশ্বে তুলে ধরতে হবে। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।”

এ সময় জাতীয়বাদী মহিলা দলের সহসভানেত্রী নাজমুন্নাহার বেবী, কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪