| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে বিএনপিসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:৩০:৫৪:অপরাহ্ন  |  ১০৩৬২৫৫ বার পঠিত
দৌলতপুরে বিএনপিসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপিসহ ৫ জন প্রার্থী সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন:

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা

  • বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহা. বদিরুজ্জামান

  • গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. শাহাবুল ইসলাম

  • জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন

  • স্বতন্ত্র প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা

দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এ আসনে মোট ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪