শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনে ৭ জন, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ৫ জন, এবং শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শেরপুর-১ (সদর) সংসদীয় আসন-১৪৩:
বিএনপি মনোনীত প্রার্থী: ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী: হাফেজ রাশেদুল ইসলাম
স্বতন্ত্র প্রার্থী: জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ
এনসিপি মনোনীত প্রার্থী: ইঞ্জিনিয়ার লিখন মিয়া
জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী: মাহমুদুল হক মনি
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান: ইলিয়াস উদ্দিন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী: মইনুল ইসলাম
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসন-১৪৪:
বিএনপি মনোনীত প্রার্থী: প্রকৌশলী ফাহিম চৌধুরী
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী: গোলাম কিবরিয়া ভিপি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী: আব্দুল্লাহ আল কায়েস
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী: রফিকুল ইসলাম বেলাল
প্রবাসী বিএনপি নেতা: ইলিয়াস খান
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসন-১৪৫:
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য: মাহমুদুল হক রুবেল
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী: নুরুজ্জামান বাদল
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা: আমিনুল ইসলাম বাদশা
এনসিপি মনোনীত প্রার্থী: মোঃ আব্দুল মান্নান
রিপোর্টার্স২৪/এসএন