লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তা জানাতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা দাখিল করেননি। এ আসনে মাহফুজের ভাই, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মামুন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন:
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ): বিএনপির প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া
এছাড়া স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন: বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন: বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এআর হাফিজউল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিসের আব্দুল মতিন
রিপোর্টার্স২৪/এসএন