| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুর-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২০:৫৪:০৭:অপরাহ্ন  |  ১০৬০০৫৭ বার পঠিত
গাজীপুর-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টিসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমের কার্যালয়ে মনোনয়নপত্রগুলো জমা দেওয়া হয়। ইউএনও কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব (কাস্তে), আমজনতা পার্টি মনোনীত জাকির হোসেন (প্রজাপতি), ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত কাজিম উদ্দিন (হাতপাখা) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এনামুল কবির (লাঙ্গল)।

এদের মধ্যে সোমবার বেলা ১২টা ৫০ মিনিটে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে বিকেল ৩টার দিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে অপর চারজন প্রার্থীও নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা সবাই নিজ নিজ বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা প্রত্যাশা করেন, প্রশাসন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪