| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতার পর সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২১:০২:৪১:অপরাহ্ন  |  ৩০০৭৮৬ বার পঠিত
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
ছবির ক্যাপশন: গোপালগঞ্জের তিনটি আসনে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এর মধ্যে ৩৯ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন।

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বাধীনতার পর এই প্রথম গোপালগঞ্জের তিনটি আসনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের তিনটি আসনে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এর মধ্যে ৩৯ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ১৩ জন, গোপালগঞ্জ-২ আসনে ১৪ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এতে নির্বাচন কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সেলিমুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, জাতীয় পার্টি (এরশাদ) থেকে সুলতান জামান খান, গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া, জনতার দলের মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, এবি পার্টির প্রিন্স আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশের ইমরান হোসেন আফসারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরোদ বরণ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, আনিসুর রহমান, নাজমুল আলম ও কাইয়ুম আলী খান।

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কে এম বাবর, জামায়াতে ইসলামীর আজমল হোসেন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিশের শুয়াইব ইবরাহীম, জাকের পার্টির মাহমুদ হাসান, গণফোরামের শাহ মফিজ, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু, কামরুজ্জামান ভূঁইয়া, মো. সিরাজুল ইসলাম, উৎপল বিশ্বাস, সিপন ভূঁইয়া, রনি মোল্লা ও মশিউর রহমান।

গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির এস এম জিলানী, জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আরিফুল দাঁড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, বাংলাদেশ খেলাফত মজলিশের আ. আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, এনপিপির শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদের আবুল বশার দাঁড়িয়া, খেলাফত মজলিশের আলী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রওশন আরা, মো. হাবিবুর রহমান ও গোবিন্দ্র চন্দ্র প্রামানিক।

উল্লেখ্য, অতীতে গোপালগঞ্জের তিনটি আসনে তুলনামূলক কম সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৮ জন, ১৯৯৬ সালে ২৮ জন এবং ২০০১ সালে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই তুলনায় এবার মনোনয়নপত্র দাখিলের সংখ্যা সর্বোচ্চ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪