| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জামায়াত নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২২:৩৪:৪০:অপরাহ্ন  |  ১০৩৬৪৬৭ বার পঠিত
ময়মনসিংহে জামায়াত নেতা বহিষ্কার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে অধ্যাপক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নিয়মনীতি কার্যকর রাখার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ময়মনসিংহ জেলা শাখা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে আপস করা হয়নি। আগামীতেও এ বিষয়ে দল আপসহীন থাকবে।

এ বিষয়ে অধ্যাপক মো. জসিম উদ্দিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, অধ্যাপক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার রুকনিয়াত বাতিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪