| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদী হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষােভ ও কুশপুত্তলিকা দাহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২৩:৩৪:৫৩:অপরাহ্ন  |  ২৭৭০৮৭ বার পঠিত
হাদী হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষােভ ও কুশপুত্তলিকা দাহ

নওগাঁ প্রতিনিধি: ভারতীয়-আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।

সোমবার  সন্ধ্যা সাড়ে ৫টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে জেলা পরিষদ পার্কের সামনে থেকে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে কুশপুত্তলিকা দাহের মাধ্যমে তারা প্রতিবাদ জানায়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা ক’ব”—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন, শাকিব, মেহেদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪