| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাস্তার পাশে অসুস্থ দুই শিশুকে ফেলে গেল মা–বাবা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ০১:৫৬:০৯:পূর্বাহ্ন  |  ৯৩০৩৬১ বার পঠিত
রাস্তার পাশে অসুস্থ দুই শিশুকে ফেলে গেল মা–বাবা

চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের মা–বাবা। কনকনে শীতের মধ্যে রাস্তার পাশে বসে থাকা ওই দুই শিশুকে দেখতে পান মহিম উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক। এই দুই শিশুকে উদ্ধার করে মহিম তার বাড়িতে নিয়ে আসেন।

জানা যায়, দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধীও। ধারণা করা হচ্ছে, শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা তাদের ফেলে রেখে গেছেন।

রবিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়ে শিশুরটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর। মেয়েশিশুটি জানায়, তার নাম আয়েশা ও তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার।

রাস্তার পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪