| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোমার-ডিমলা দলমত নির্বিশেষে আমার আত্মার আত্মীয়: জেবেল রহমান গানি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ০২:৪১:১৪:পূর্বাহ্ন  |  140258 বার পঠিত
ডোমার-ডিমলা দলমত নির্বিশেষে আমার আত্মার আত্মীয়: জেবেল রহমান গানি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলমত নির্বিশেষে সবাই তাঁর আত্মার আত্মীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, এ এলাকায় প্রতিযোগিতার রাজনীতি চলবে, প্রতিহিংসার রাজনীতি নয়।

সোমবার (২৯ ডিসেম্বর) নীলফামারী-১ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জেবেল রহমান গানি বলেন, নির্বাচনে তিনি সাধারণ মানুষের সহযোগিতা ও গাভী প্রতীকে সমর্থন চান। একই সঙ্গে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ডোমার-ডিমলার মানুষের জীবনমান পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নেওয়া হবে। নিরাপদ, ভীতিমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণ-বৈষম্যহীন সমাজ গঠনে তিনি অবিচল থাকবেন।

মনোনয়ন জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪