চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের মদন আলী পাড়ার একটি জমি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটির নিচে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। কে বা কারা অস্ত্রটি সেখানে রেখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র থানায় জিম্মায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। তাছাড়া অস্ত্রটি কীভাবে এলো এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন