| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:২২:৫৫:অপরাহ্ন  |  80427 বার পঠিত
দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম একই এলাকার শিপন আলীর ছেলে এবং সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে কাজে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত সিয়ামের বাবা ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপন আলী জানান, সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

কলেজছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়ামের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪