| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাইয়ে হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:৪৩:৪৩:অপরাহ্ন  |  88583 বার পঠিত
কাপ্তাইয়ে হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে বুনো হাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। কাপ্তাই থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি রামপাহাড় বিট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট সড়কটি দিয়ে নিয়মিত বন্য হাতি চলাচল করে। এ কারণে জনসাধারণকে সতর্ক করতে সেখানে বিভিন্ন নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। তবে নিহত নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি অসাবধানতাবশত হাতির সামনে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতির পায়ে পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪