ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহবান জানানো হয় এবং আইন শৃঙ্খলা অবনতির বিষয়ক যেকোনো ধরনের তথ্য সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম, অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার মোল্লা আল মামুন, প্রাণিসম্পদ অফিসার ডা. আতিকুর রহমান, মহিলা বিষয়ক অফিসার ইলা রানী কুন্ডু, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, তথ্য অফিসার ফাতেমা আক্তার লিজা, মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান কাকলি, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক মামুনুর রশিদ, আখতারুজ্জামান, রফিকুল ইসলাম, ইমরান হোসেন মুন্সী প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন