শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপি আজ দুপুর ১২টায় ভায়না মোড়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।
শোক সমাবেশে শোকাহত নেতাকর্মী ও মাগুরাবাসীর নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা এক আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
রিপোর্টার্স২৪/এসএন