| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের শোক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:২২:২১:পূর্বাহ্ন  |  ১৭৯৬৮১৫ বার পঠিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের শোক

বগুড়া প্রতিনিধি : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে।

এক শোকবার্তায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস. এম. আবু সাঈদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃদ্বয় বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সম্মুখযোদ্ধা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪