| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ট্রাক চাপায় ১ জন নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৮:৪০:০১:অপরাহ্ন  |  ১০৩০৯৮৪ বার পঠিত
অভয়নগরে ট্রাক চাপায় ১ জন নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শাহিনপাড়া এলাকায় কয়লা বোঝাই ট্রাকের চাপায় সালাম মোড়ল (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত সালাম মোড়ল উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত হারুন মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সালাম মোড়ল শাহিনপাড়া পাকা সড়ক দিয়ে হেঁটে নওয়াপাড়া বেঙ্গল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪