| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:৩৬:৩৫:অপরাহ্ন  |  102821 বার পঠিত
ময়মনসিংহে অবৈধ সীসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি : ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে ময়মনসিংহে একটি অবৈধ সীসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা অভিযানের নেতৃত্ব দেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট আইনের ধারা ৬(গ)-এর ব্যত্যয় ঘটিয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে মন্ডল কর্পোরেশন নামক কারখানাকে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কারখানাটির সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪